ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোগপাড়া এলাকায় ভৈরব– কিশোরগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত(৭১)মৃত্যুবরণ করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদার স্থানীয় শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাড়ির সম্মুখেই মহাসড়ক পার হতে গিয়ে একটি কাবার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য ,জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার অন্তেষ্টিক্রিয়ার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন, কিশোরগঞ্জ -২ (কটিয়াদী – পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিস,, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, কটিয়াদী থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাইল মিয়া সহ অনেকে। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ শোক ও সমবেদনা প্রকাশ করেন।

 

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ