ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন

মতলবে যুবলীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জেলার উত্তর মতলবে যুবলীগ সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সাংসদ  আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার হরিণা খান বাড়ি বাইতুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের মা-বাবার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই ইফতারে হরিণা গ্রামের মানুষ অংশ নেন।

 

​অনুষ্ঠানে উপস্থিত থেকে মা-বাবার জন্য দোয়া করেন মাইনুল হোসেন খান নিখিলের বড় ভাই মোজাম্মেল হক টগর খান। এসময় তিনি পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে মা-বাবার জন্য দোয়া প্রার্থনা করেন এবং গ্রামবাসীর উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে উক্ত মসজিদের ক্যাশিয়ার মোঃ জমির খান তার বক্তব্যে বলেন, “মাইনুল হোসেন খান নিখিল সাহেব আজ আমাদের মাঝে সরাসরি উপস্থিত নেই। তবে তিনি তার বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় এই ইফতারের আয়োজন করেছেন। আপনারা সবাই ওনার বাবা-মায়ের জন্য মন থেকে দোয়া করবেন।”

​ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠিত বিশেষ মোনাজাত পরিচালনা করেন হরিণা খান বাড়ি বাইতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন। তিনি দেশ ও জাতির কল্যাণসহ উপস্থিত সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

ইফতার ও দোয়া ​মাহফিলে হরিণা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে শরীক হন। ইফতারের পর সকলে মিলে জামাতে নামাজ আদায় করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ