ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আবারও ভক্তদের নজর কেড়েছেন তার বৈশাখী সাজে। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন মিম।

শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে সেজেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ—নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

তার সাজে ছিল পাড়ের লাল আভা, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়নার সমন্বয়—যা ফুটিয়ে তুলেছে বাঙালি নারীর চিরচেনা ঐতিহ্যবাহী সৌন্দর্য।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কমেন্ট বক্সে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার সৌন্দর্যের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা।’ আবার কেউ জানিয়েছেন, ‘শুভ নববর্ষ, নতুন বছরের অনেক শুভেচ্ছা।’

সব মিলিয়ে বৈশাখের এই আয়োজনে ঐতিহ্য আর সৌন্দর্যের মেলবন্ধনে নতুন করে আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ