ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৮:০২ অপরাহ্ন

রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা, জাগপা অফিসে হামলা-ভাঙচুর

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান-কে নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছায়। এ সময় উত্তেজিত কিছু নেতাকর্মী জাগপা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে ফেলে এবং কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

পরে বিক্ষোভকারীরা পুনরায় মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তারা তারেক রহমান-কে নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং রাশেদ প্রধান-কে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দ্রুত এর উপযুক্ত জবাব ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ