
বীর চট্টলা চট্টগ্রাম-এ ‘লাল টুপির মিছিল’ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ-এর ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি-এর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা লাল টুপি পরে শ্লোগান দিতে দিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিরুদ্ধে নেয়া যে কোনো নিষেধাজ্ঞা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
দেশপক্ষ/ এমএইচ








