ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

টেকনাফের গহীন পাহাড়ে মিলল ৩ লাশ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, স্থানীয় কিছু লোক উত্তর শীলখালীর পূর্বপাড়া পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

টেকনাফের শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ