ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

জাবির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: পাঁচ দফা দাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা৷

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা৷ এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন৷ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়৷ এ সময় তারা পাঁচ দফা দাবি জানান৷

দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে, দায়িত্ব পালনে চরম ব্যর্থতার স্বীকৃতিস্বরূপ সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে, শিক্ষার্থী, বহিরাগত বা শ্রমিক—যে কারও দ্বারা সংঘটিত হয়রানি ও হেনস্তার ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা কর্মী নিয়োগ ও কুইক রেসপন্স টিমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

দেশপক্ষ/ আরএ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ