ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

আইভীর মুক্তিতে চাঙ্গা হতে পারে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ

বছরখানেক পরে জামিনে মুক্তি পেলেন শেখ হাসিনার আস্থাভাজন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তবে তার মুক্তির খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা আইভীর মুক্তিতে চাঙ্গা হতে পারে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতারা মন্তব্য করে বলেছেন, সাবেক মেয়র আইবের মুক্তিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আরে শক্তিশালী হয়ে উঠবে। আইভীর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হবে।

সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সাবেক আওয়ামী লীগের মেয়র আইভি ৫ ই আগস্ট এর আগে আন্দোলনের সময় জনগণের এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন। তৎকালীন সময়ে একটি ভিডিওতে দেখা গেছে সাবেক মেয়র আইভী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর কাছে আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন।

 

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ