
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন এলাকায় ব্যাপক পোস্টারিং করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (২০ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে স্টিকারসংবলিত পোস্টার সাঁটাচ্ছেন। পোস্টারগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ছবি রয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, পোস্টারিংয়ের সময় নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
দেশপক্ষ/ এমএইচ







