ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নড়িয়া-সখিপুরে গণগ্রেফতার ও হয়রানির অভিযোগ, প্রতিবাদ জানালেন এনামুল হক শামীম

শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নড়িয়া-সখিপুরসহ সমগ্র শরীয়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং তাদের পরিবারের সদস্যদের ওপর পুলিশি নির্যাতন, বাড়ি বাড়ি তল্লাশি, গণগ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি তাদের নিরীহ পরিবারের সদস্যদের—বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুদের—বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন।

স্ট্যাটাসে এনামুল হক শামীম বলেন, “নেতাকর্মী ও তাদের নিরীহ পরিবারের ওপর পুলিশি নির্যাতন, অন্যায় গ্রেফতার ও জুলুমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও দাবি করেন, চলমান গণগ্রেফতার ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং আটক সকল রাজবন্দিকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

দেশপক্ষ/ এমএইচ

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ