
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাজীপুর জেলা শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৮৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
গঠনতন্ত্রের ধারা-২৬ অনুযায়ী গাজীপুর জেলা শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য সেলিম আজাদকে সভাপতি এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ৮৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্র থেকে নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে গাজীপুর জেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেছেন।
দেশপক্ষ/ এমএইচ









