
তারেক রহমান ভারত সফরে না এলেও নির্ধারিত কূটনৈতিক কর্মসূচি থেমে থাকবে না বলে জানিয়েছেন বিজেপির লোকসভা সদস্য ও বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। তারেক রহমানের অনুপস্থিতিতে বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে এ. আর. রহমানকে দিয়ে বিমসটেক সম্মেলন উদ্বোধনের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) কঙ্গনা বলেন, “তারেক রহমান যদি ভেবে থাকেন, ভারত সফরে না এসে আমাদের বিপদে ফেলবেন, তবে ভুল ভেবেছেন। আমরা এ. আর. রহমানকে দিয়ে বিমসটেক সম্মেলন উদ্বোধন করাব।”
“তারেক রহমানের সফর নিয়ে ভারত ব্যাপক প্রস্তুতি নিয়েছিল” জানিয়ে তিনি বলেন, “অনেক দিন ধরে আমরা ভেবেছি, তিনি আসবেন, আমরা তাঁকে স্বাগত জানাব, সম্মেলন হবে। এখন তিনি না এলে সম্মেলন বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। ভারতীয় কূটনীতিতে বিকল্প ব্যবস্থা সব সময়ই থাকে।”
তিনি বলেন, “তারেক রহমান না এলে এ. আর. রহমান আসবেন। দুজনের নামেই রহমান আছে। কূটনৈতিকভাবে এর চেয়ে সুন্দর সমাধান আর কী হতে পারে?”
তবে এ. আর. রহমানকে কীভাবে সম্মেলনের উদ্বোধক হিসেবে প্রস্তুত করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কঙ্গনা। প্রতিবেদন লেখা পর্যন্ত এ. আর. রহমানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তারেক রহমানের ভারত সফরের বিষয়েও নতুন করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
দেশপক্ষ/ এমএইচ









