
‘দেশ বাঁচাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন’—এমন স্লোগানে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি গাবতলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতা-কর্মীরা শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাঁরা তাঁদের বিভিন্ন রাজনৈতিক দাবির কথাও তুলে ধরেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশকে স্থিতিশীল ও সামনের দিকে এগিয়ে নিতে তার দ্রুত প্রত্যাবর্তন এখন সময়ের দাবি। একই সাথে নেতৃবৃন্দ আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা-১৪ আসনসহ রাজধানীতে রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা-১৪ আসনসহ রাজধানীতে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন।
আয়োজকেরা বলেন, রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।









