ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৮ অপরাহ্ন

ঢাবি ক্যাম্পাসে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা এ বিষয়ে কাজ করছেন। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই ঘটনার কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ