ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মাকে সাথে নিয়ে

শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের সাবেক ছাত্রলীগ নেতার মিছিল

রাজবাড়ি পাংশা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো:নজরুল ইসলামের বিশাল মিছিল। শনিবার (৭ নভেম্বর)  রাজবাড়ীর পাংশা এলাকায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেন ৫ই আগষ্টের পরে মব হওয়া সাবেক এই ছাত্রনেতা। মিছিলের ব্যানারের সামনে নিজের মাকে নিয়ে ছাত্রলীগের সাবেক নেতার মিছিলে পুরো রাজবাড়ী শহরে তোলপার সৃষ্টি হয়ে যায়।

শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে,৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার নানা রকমের স্লোগানে পাংশার রাজপথ ভারি হয়ে যায়। সাবেক ছাত্রনেতার এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় পুলিশ তৎপরতা বেড়ে যায়।

মো:নজরুল ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।

শেখ হাসিনা সরকার পতনের পর নজরুল কয়েক দফা মবের স্বীকার হন। নিজ মাকে সামনে রেখে এমন মিছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাহস সঞ্চার হয়েছে বলে এলাকাবাসী বলছেন। ২০২৪ এর ৫ই আগষ্টের পর পুলিশের খাতায় নজরুল ইসলামের নামে একাদিক মামলা আছে বলে জানা যায়।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ