ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

জাপানের কাছে ১২-০ গোলে হারল ভারত

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলতে নামে ভারত। এদিন ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জাপানের মেয়েরা। হিনাতা এবং রিকার হ্যাটট্রিকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল জাপান নারী দল।

এ জয়ের মাধ্যমে ২ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট টেবিলের টেবিলের এক নম্বরে অবস্থান করছে জাপান। দুই নম্বরে আছে চায়নিজ তাইপে। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্টে নিয়ে তিন নম্বরে অবস্থান ভিয়েতনামের। আর দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট অর্জন করতে না পারা ভারতের আছে তলানিতে।

পার্থে অনুষ্ঠিত ম্যাচের একক আধিপত্য দেখিয়েছে জাপানের মেয়েরা। বল দখল কিংবা আক্রমণে কোনোভাবেই জাপানের সঙ্গে টেক্কা দিতে পারেনি ভারত। আর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জাপান প্রথম গোল পেয়ে যায় চতুর্থ মিনিটেই। এসময় গোল করে দলকে এগিয়ে নেন ইউসুজি ইয়ামোতো। আর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।

প্রথমার্ধে আসে আরও তিনটি গোল। এর মধ্যে দুটি গোল করেন হিনাতা মিয়ানজাওয়া। আর একটি গোল করেন কিকো সেইকে। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ৫-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে জাপান। পরের ৪৫ মিনিটের খেলায় ভারতের জালে আরও ছয়বার বল পাঠিয়েছে তারা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল করেন উয়েকি রিকো। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৫৫তম মিনিটে গোল করে দ্বিতীয় ৮-০ করেন সেইকো। আর ৬২তম মিনিটে ব্যবধান নয়গুণ করেন হিজিকাতা।

এরপর আসে আরও দুই গোল। ৬৫তম মিনিটি গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উয়েকি রিকো। আর ৮২তম মিনিটি গোল করে জাপানের হয়ে দ্বিতীয়জন হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াজাওয়া। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন