ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শোষিত, নিপীড়িত মানুষের অনুপ্রেরণা : নিখিল

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের সকল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চিরন্তন অনুপ্রেরণার প্রতীক। ২৩ বছরের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বাঙালির আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার বাতিঘর হিসেবে কাজ করেছেন। আজকে সেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের হাতে ধ্বংস হয়ে ‍যাচ্ছে। বঙ্গবন্ধুর আর্দশের একটি মুজিব সৈনিক বেঁচে থাকতে সেটা হতে দেয়া হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে আবারো স্বনির্ভর হিসেবে গড়ে তোলা হবে।

১৮ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের এ ‍দু:সময়ে নিজেদের মধ্য ঐক্য বজায় রাখতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য রাজপথে লড়াই অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে- আগামীতে যত স্থানীয় নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ