পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগ চেয়ারম্যান প্রত্যাশা ব্যক্ত করেন—ঈদের এই পবিত্র মুহূর্তে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বারতা।

শেখ পরশ, বাংলাদেশ কঠিন বির্পযয়ের মধ্যে রয়েছে। মব সন্ত্রাসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা আর অর্থ পাচার করেছেন। খুনিরা রাষ্ট্রীয় প্রটোকলে থাকে আর হত্যার শিকার পরিবারের বাকি সদস্য বিচার তো দূরে থাক, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমন সময়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আজ ফিকে।
তিনি বলেন, সিয়াম সাধনার মাস শেষে ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দের নির্মল আলো, আত্মশুদ্ধির প্রেরণা এবং ভ্রাতৃত্বের অটুট বন্ধন। ত্যাগ, সংযম ও সহমর্মিতার এই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করেই ঈদের প্রকৃত সৌন্দর্য বিকশিত হোক। বাংলাদেশের মানুষ মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবে এমন প্রত্যাশা করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ প্রয়াসই আমাদের একমাত্র পথ।
একইসঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানান—অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে।







