পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা।

তিনি আরও বলেন, এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।







