ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন

ডামুড্যায় ছাত্রলীগ নেতার পরিবারে সহায়তার হাত বাড়ালেন ইকবাল হোসেন অপু

শরিয়তপুরের মাটি ও মানুষের আস্থাভাজন নেতা, জননেতা ইকবাল হোসেন অপু আবারও প্রমাণ করলেন তিনি সংকটে ও সংগ্রামে তাঁর কর্মীদের অবিচল অভিভাবক।সম্প্রতি ডামুড্যা উপজেলা ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মী শাওন হাওলাদারের অসুস্থ মায়ের সাথে ফোনে সরাসরি কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন এই প্রিয় নেতা।

জানা গেছে, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের কর্মী শাওনের মা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, শুধু ছাত্রলীগ করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে শাওনের পরিবারকে। এমনকি তাঁর গর্ভধারিণী মা কেও রেহাই দেয়নি বিএনপি সমর্থিতরা। এই অমানবিক ঘটনার পরও মূলধারার সংবাদমাধ্যমে বিষয়টি যথাযথভাবে উঠে না আসায় জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই জননেতা ইকবাল হোসেন অপু সরাসরি ফোনে শাওনের মায়ের সাথে যোগাযোগ করেন। তিনি পরম মমতায় অসুস্থ মায়ের সাহস জোগান এবং আশ্বস্ত করে বলেন, “আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তার সবটুকুই আমি নিজে দেখাশোনা করব।তৃণমূলের কর্মীরাই আমার শক্তি, আর তাদের পরিবারের ওপর কোনো আঘাত আমি মেনে নেব না। নেতার এই মানবিকতা ও সরাসরি ফোনে খোঁজ নেওয়া দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রলীগ কর্মী শাওন ও তাঁর পরিবার ।

শাওন বলেন, “আহারে রাজনীতি! ছাত্রলীগ করার কারণে বিএনপি আমার মাকেও ছাড় দেয়নি। যখন চারপাশের মিডিয়া আজ বোবা হয়ে আছে, তখন আমাদের নেতা ইকবাল হোসেন অপু বড় ভাইয়ের মতো ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।

শরিয়তপুরের সর্বস্তরের মানুষ ও তৃণমূল নেতা-কর্মীরা ইকবাল হোসেন অপুর এই তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করছেন। সাধারণ মানুষের মতে, ক্ষমতার মোহে নয় বরং নিঃস্বার্থ ভালোবাসার টানেই তিনি শরিয়তপুরবাসীর হৃদয়ে “মাটি ও মানুষের নেতা” হিসেবে স্থায়ী আসন করে নিয়েছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ