ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮৫ চিকিৎসাধীন

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৮৫ জন চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৮৫ জন রোগী।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। সংস্থাটির পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, হামের রোগীদের চিকিৎসার জন্য দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ঢাকার Mugda Medical College Hospital, Shaheed Suhrawardy Medical College Hospital, DNCC Dedicated COVID-19 Hospital, Infectious Diseases Hospital Mohakhali, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭৮ জন। তবে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর তথ্য বলছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরও কয়েকগুণ বেশি হতে পারে।

সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ