ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে: জিএম কাদের

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের।

রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে এ তথ্য জানান তিনি।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।’

জিএম কাদের বলেন, ‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এনসিপির দয়ায় কি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘কয়েক দিন আগেও বলেছিলাম। হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন? আমার একটি ধারণা হয়েছে— আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে হয়তো আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তাদের তো জামায়াতের অংশই মানুষ মনে করে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।’

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ