ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের মৃত্যুতে আ’লীগের গভীর শোক

কুষ্টিয়া জেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহিদ হোসেন জাফরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শোকবার্তায় দলটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। একই সঙ্গে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জাহিদ হোসেন জাফর মুক্তিযুদ্ধকালীন সময়ে কুষ্টিয়া জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং বর্তমান সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক প্রেসিডিয়াম সদস্য, বৃহত্তর কুষ্টিয়া ও কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ