ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন।

জানা যায়, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের তার ওপর এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ