
জুলাই আন্দোলনের সময় শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া এবং সহিংসতার বিরোধিতা করার প্রসঙ্গ তুলে ফের সরব হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি সহিংস রাজনীতির সমালোচনা করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
নিন্মে তার পোষ্টটি পাঠকের জন্য হুবাহু তুলে ধরা হল:-
জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন চারপাশের সহিংসতা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলাম, যখন মূল চাওয়া ছিল একটা রক্তপাতহীন, শান্তিপূর্ণ পরিবর্তন। কোনো ধরনের সংঘাত বা প্রাণহানি না। ভায়োলেন্সের বিরোধিতা করেছিলাম।
দুঃখজনকভাবে, আমার সেই উদ্বেগ ও শান্তিকামী একটি ফেইসবুক স্ট্যাটাসকে এখনো ‘টোকাইরা’ ভিন্নখাতে প্রবাহিত করতে ট্রল হিসেবে ব্যবহার করে। এখনো আমাকে জুলাইয়ের শত্রু বানাইতে চায়।
এখন সজীব ভুইয়া এসব কি বলছেন! দ্বিতীয় সারির অনেকেই তো দীর্ঘদিন থেকে বলছে। জুলাইয়ের প্রথম সারির বিপ্লবীরাও তাহলে সেই সন্ত্রাসের দায়িত্ব নিচ্ছে?
সত্যের আলো ছড়াতে কিছুটা সময় লাগে, আর মূর্খেরা বুঝে তারও অনেক পরে। আর মনে রাখেন, অপরকে ঘায়েল করতে যে অস্ত্র তৈরি হয়, সময়ের আবর্তে তা নিজের দিকেই ঘুরে দাঁড়ায়।
তা, সামান্য ডিমে এত কাতর হয়ে গেলে, এত হুমকি দিলে চলবে? সামনে তো আরো বহু সময় পড়ে আছে। সবচেয়ে ভালো হয়- ইট মারা বন্ধ করেন, পাটকেল খেতে হবে না। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতি করেন।
-নি/ এমএইচ









