ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাশায় ময়মনসিংহে ছাত্রলীগের মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাশায় ময়মনসিংহ শহরে একটি মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়েছে। তারা দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগের রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিক বলেন, “জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আমরা তাঁর সুস্থতা ও দ্রুত প্রত্যাবর্তন কামনা করছি।”

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ