ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কি না জানতে চাইলে মো. সাহাবুদ্দিন বলেন, বলে দিছি, বুঝে নেন।

এর আগে, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ