ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন

মিরপুরের ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন নিখিল

গত মধ্যরাতে ঢাকা ১৪ আসন অন্তর্গত রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মধ্যরাতে একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারী সাহায্যসংস্থার কেন্দ্রটি ভেঙে দিয়ে আন্তর্জাতিক মহলে কোন বার্তা দিলেন? রঙিন বিপ্লবের কবলে একটি ভঙুর রাষ্ট্রের প্রতিচ্ছবি হচ্ছে বাংলাদেশ!

রাড্ডা বারনেন সুইডিশ এনজিও ১৯৭৪ সালে ঢাকায় কাজ করতে আসে। সরকারের অনুমোদনক্রমে স্থানীয় ট্রাষ্টের হাতে অর্পণ করে ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ট্রাস্ট’ নামে মানবিক কার্যক্রম শুরু করে ।

মিরপুর-১ এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারেটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন চিকিৎসক, নার্স ও স্টাফ কাজ করতেন। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।

এবার ক্ষমতার দাপট আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সমিতির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।

অবৈধ অসাংবিধানিক সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে । অন্যদিকে চলছে লুটপাটের খেলা।

আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বাস্হ্য সেবাকে জনগনের দৌরগোড়ায় পৌছিয়ে দিয়েছেন সেই খানে বিএনপির সন্ত্রাসীরা শিশুদের টিকা দানকারী প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ।

ঢাকা ১৪ আসনের সর্বস্হরের জনগন এই ঘৃন্যতম কাজের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

আমি এই জঘন্যতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ