
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশপক্ষ অনলাইন পোর্টালের সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন দিনটি যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। পাশাপাশি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন তিনি।
তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। এই ঈদ সবার জীবনে নতুন আশা, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”
তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সবশেষে দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক নতুন আশা, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”
-নি/ এমএইচ









