ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

‘সময় না থাকায় পদত্যাগপত্র দিতে পারেননি শেখ হাসিনা’ : মতিউর রহমান চৌধুরী

দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পদত্যাগপত্রটি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন।

রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম দ্য পোস্টে তিনি এ তথ্য জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি (শেখ হাসিনা) একটি পদত্যাগপত্র লিখেছিলেন, তিন পৃষ্ঠা। সেই তিন পৃষ্ঠার কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেননি। তার ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে গেছেন। এটা হলো ভেতরের খবর।’

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘বিটিভির একজন স্টাফ তার (শেখ হাসিনা) এটা (পদত্যাগপত্র) টাইপ করার কথা ছিল, করতে পারেননি, সময় হয়নি। শেখ হাসিনা দেশের জন্য কী কী করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে আমি এই কারণে পদত্যাগ করতে চাচ্ছি। কিন্তু তিনি দিতে পারেননি।

কারণ চারদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসে। তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল। তারা (আর্মি) সবাই বলছে যে আপনার আর সময় নেই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের ওপর রেখে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন ব্রিগেডিয়ারকে বলছেন যে আমার ব্যাগটা নিয়ে আসো।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন