ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেখ হাসিনার সঙ্গে আসছেন হলিউডের ৮০ জন বিশ্বখ্যাত তারকা: ফেরদৌস


ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে হলিউডের ৮০ জন বিশ্বখ্যাত তারকা আসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নায়ক ফেরদৌস আহমেদ। এই তারকাদের নেতৃত্ব দেবেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট।

বুধবার (১৯ আগস্ট) এক বক্তব্যে ফেরদৌস বলেন, শেখ হাসিনার ফেরাকে স্মরণীয় করে রাখতে পার্টির পক্ষ থেকে তাঁকে হলিউড তারকাদের যুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গত এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর ৮০ জন বিশ্বখ্যাত তারকা সম্মতি প্রদান করেছেন। তারা তিন দিন থেকে এক সপ্তাহের শিডিউল দিয়েছেন।

ফেরদৌস বলেন, “আলোচনা শেষ, পাশে আছে হলিউড। ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে আসছেন ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেটসহ ৮০ জন বিশ্বখ্যাত তারকা। এখন বাকি শুধু বিমান বুকিং। আলো আসবেই।”

তারকাদের তালিকা জানতে চাইলে ফেরদৌস বলেন, “তালিকা প্রস্তুত আছে এবং পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তবে সব জনপ্রিয় ও প্রভাবশালী তারকারাই তালিকায় রয়েছেন।”

তারকাদের আনার জন্য বিলাসবহুল বিমান বুকিং নিয়ে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, “বিমান বড় হতে হবে। ৮০ জন তারকা, সঙ্গে তাঁদের ম্যানেজার ও মেকআপ আর্টিস্ট, আমাদের পার্টির কজন সদস্যও থাকবেন। সাধারণ বিমানের পরিবর্তে কার্গো বিমানও ভাড়া করতে হতে পারে। বুকিং কনফার্ম হলেই আমরা বিকাশ সমর্থকদের নগদে বিকাশ করার জন্য রকেট নম্বর দেব।”

এদিকে ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে টম ক্রুজের ম্যানেজার জানান, ডিসেম্বরে হলিউডের আশিজন তারকা দক্ষিণ এশিয়ায় যাবেন বলে হলিউডের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হতে পারে বলে তিনি আলোচনা শুনেছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ