
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন।
রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন নিরপেক্ষকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।
এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম।
ভিডিওতে আরও দেখা গেছে, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে।
দেশপক্ষ/ এমএইচ









