
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ’ লেখা নতুন নামফলক টাঙিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরজুড়ে আন্দোলন ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। একপর্যায়ে তারা ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে ফেলেন এবং সেখানে ‘মুক্তিযুদ্ধ’ লেখা নতুন নামফলক টাঙিয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এর আগে, গোপালগঞ্জ শহরজুড়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ে নামফলক পরিবর্তনের ঘটনাটি এবং শহরজুড়ে বিক্ষোভের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দেশপক্ষ/ এমএইচ









