
পায়ে ডাণ্ডা বেড়ি, হাতবাঁধা দঁড়িতে আর বুকের হার্টে ৭০ শতাংশ ব্লক নিয়ে হাসপাতালের মেঝেতে পড়ে আছেন মাকসুদুল আলম মাসুম। একটি মামলায় জামিন মেলে তো নতুন আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে রাখা হচ্ছে কারাগারে। এভাবেই গত ১৫ মাস ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি ঢাকা মহানগর যুবলীগ উত্তর অন্তর্গত ১৩ নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি।
স্থানীয় সূত্র জানায়- মাসুশ খুবই ভদ্র এবং সামাজিক মানুষ ছিলেন। কখনো কারো ক্ষতি করেছেন এমন তথ্য নেই। শুধু মাত্র যুবলীগ করার কারণে তিনি অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন।
মাসুমের পারিবারিক সূত্র জানান, দীর্ঘ ১৫ মাস ৯ টির অধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে জেল হাজতে মৃত্যুর সাথে লড়ছে । সে হার্টের রোগী , তার হার্টে ৭০% ব্লক ধরা পড়েছে । হাসপাতালে পায়ে শিকল পরা, হাত দঁড়ি দিয়ে বাঁধা । ৭ টি মামলা জামিন হয় নতুন করে আরো দুটি মামলা যুক্ত হয় । অর্থের অভাবে সন্তান নিয়ে মাসুমের স্ত্রী ঠিক মতো ৩ বেলা খেতে পারে না। হাসপাতালের মাসুমের কোনো চিকিৎসা হচ্ছে না। তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।









