ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আসিফ মাহমুদের দুর্নীতির অর্থে এনসিপি পরিচালিত হয়: মুনতাসির

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, “জুলাই গাদ্দার আসিফ মাহমুদের ধাপ্পাবাজিতে অনেকে খুশি। কিন্তু দুর্নীতির টাকা কেউ ব্যাংকে রাখে না—এটা কমন সেন্স।” তিনি দাবি করেন, আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে তাকে বলেছেন যে তিনি এনসিপিকে ৭০ কোটি টাকা দিয়েছেন।

মুনতাসির মাহমুদের অভিযোগ অনুযায়ী, এনসিপির কার্যক্রমের একটি বড় অংশই আসিফ মাহমুদের দুর্নীতির অর্থে পরিচালিত হয়, যা তিনি “ওপেন সিক্রেট” হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, অন্যদের তুলনায় এনসিপিকে বেশি অর্থ দিয়েছেন আসিফ মাহমুদই।

তিনি আরও বলেন, শুধু ব্যাংক হিসাব দেখলেই হবে না; বরং তদন্তের স্বার্থে আসিফ মাহমুদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে সেগুলো পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি ও অন্যান্য ডিজিটাল কারেন্সির অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখলে অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

পোস্টে মুনতাসির মাহমুদ দাবি করেন, উপদেষ্টা থাকাকালীন এক পর্যায়ে আসিফ মাহমুদ তাকে জানান যে সে সময় পর্যন্ত তিনি এনসিপিকে ৭০ কোটি টাকা দিয়েছেন। এ দাবির পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন