ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে আজ। এই সিরিজের শুরুতেই বাংলাদেশ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বাংলাদেশ তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২৫ সালের ২ ডিসেম্বর। সেই হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ফিরছে তিন মাসের কিছু বেশিদিন পর (আনুমানিক ৯৮ দিন)।

এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অনুপস্থিত’ থেকেছে বাংলাদেশ। তাই এই প্রত্যাবর্তন নতুন সূচনা বৈকি।

ঈদুল ফিতরের আগে সিরিজ জিতে সমর্থকদের অগ্রিম ঈদ উপহার দিতে চান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার মিরপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে ‘নতুন যাত্রার’ বিষয়টি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ