ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আগামীতে যত স্থানীয় নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন যেখানে আছে প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এসময় সারাদেশে আইনজীবি সমিতির নির্বাচনে অংশ নিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


১৮ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। স্বাগত বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল।

শেখ হাসিনা বলেন, ২১ সালে আমরা যখন স্বাধীনতার সূর্বনজয়ন্তি ও জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করি তখন কিন্তু বাংলাাদেশ উন্নয়নশীল দেশের মর্যার্দা পায়। আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে ?। দেশের অর্থনীতি আজকে ধ্বংস করা হচ্ছে।

তিনি বলেন, আজকে দন্ডাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা সংসদে। এটা জাতির জন্য লজ্জার। যারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে  যুদ্ধাপরাধীদের সুযোগ করে দিয়েছে, তাদের বিচার বাংলার মানুষ একদিন করবেই।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ছিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবলীগের কারান্তরীন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও পরিবারেরর সদস্যদের কথা শোনেন সাবেক এ প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শেষপ্রান্তে ইফতারের পূর্বমুহুর্তে শেখ হাসিনা নিজেই দোয়া করেন ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ