ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

পাকিস্তানি চরমপন্থির ৮ জন ভারতে গ্রেপ্তার সাতজনই বাংলাদেশি

ভারতে পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনই বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই মাস ধরে চালানো এক অভিযানে তাদেরকে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে পুলিশ ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৫টি পয়েন্ট অব সেল মেশিন, বাংলাদেশি পাসপোর্ট ও বেশ কিছু পোস্টার উদ্ধার করেছে।

দিল্লি পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দলনেতা শাব্বির আহমেদ লোনও রয়েছেন। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা ঢাকার কাছের এক আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন।

 

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ