ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

যে কারণে পিএসএলে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরলেন তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক সফরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তাকে দেশে ফিরতে হয়েছে বলে জানা গেছে।

পিএসএলে পেশোয়ার জালমি-এর হয়ে সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। তবে টুর্নামেন্টে একাদশে সুযোগ না পাওয়ায় বেঞ্চেই কাটে তার সময়।

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর পিএসএল নিলামে অবিক্রিত ছিলেন তানজিদ। পরে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় পেশোয়ার জালমি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল পিএসএল খেলার জন্য। তবে নির্ধারিত সময় ও জাতীয় দলের প্রস্তুতির কারণে তাকে আগেই দেশে ফিরতে হয়েছে।

দলে সুযোগ না পেলেও পিএসএল অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তানজিদ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে থেকে তিনি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে কাজে লাগাতে চান।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ