ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সেবুল সম্পাদক মিজান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।  কমিটির সভাপতি হয়েছেন মো: সেবুল মিয়াকে এবং সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

গত ৮ মে ( শুক্রবার) সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী পূর্বঘোষিত যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আংশিক  কমিটিও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি করা হয়েছে মো: সেবুল মিয়াকে এবং সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে।

এতে আরও জানা গেছে, আগামী তিন বছরের জন্য অনুমোদিত এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর অনুমোদনের জন্য জমা দিতে হবে।

এছাড়া দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্যও নতুন কমিটিকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ