ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

ভারত থেকে এসেছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের-এর ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

রবিউল আলম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো চালানটি ডিপোতে পৌঁছে।

তিনি বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান পাম্পিং শুরু হবে।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। সব মিলিয়ে এ মাসে দুই দফায় এখন পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ