ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

দেশে আবারও বাড়ানো হয়েছে সকল জ্বালানি তেলের দাম

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী

অকটেন: ১৪০ টাকা (প্রতি লিটার)
পেট্রোল: ১৩৫ টাকা
ডিজেল: ১১৫ টাকা
কেরোসিন: ১৩০ টাকা

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। পাশাপাশি কেরোসিনের দাম ছিল ১১২ টাকা এবং ডিজেল বিক্রি হতো ১০০ টাকা লিটার দরে।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সমন্বয় করা হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ