
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন বাঁধেরহাট এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরদিন পাল্টাপাল্টি কর্মসূচি ও শোডাউনের মাধ্যমে আরও বাড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের একটি মোটরসাইকেল বহর এলাকায় গেলে স্থানীয় আওয়ামী লীগ ও সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
দেশপক্ষ/ এমএইচ









